মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আমঝুপি শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে আমঝুপি শাখা কার্যালয়ের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এতে সভাপতি হিসেবে মঙ্গল কুমার বিশ্বাস সহসভাপতি স্বপন,সাধারন সম্পাদক সামসারুল ইসলাম,সহসম্পাদক মিজান,সাংগাঠনিক সম্পাদক আশরাফুল খান,কোষাধাক্ষ আজিজুল হক,প্রচার সম্পাদক মজিদ,লাইন সস্পাদক আসান ও নির্বাহী সদস্য শাজাহান,মিঠু ও রানা শপথ পাঠ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মদ্যে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এনামুল হক,সহসভাপতি আব্দুর রহমান হোঙ্গল,সাধারন সম্পাদক আব্দুল হান্নান,শ্রমিক নেতা শাহিন,মনিরুল ,রমিজ উদ্দিন,সাজেদুল আলম,রেজাউল হক,তুহিন,আন্নাস আলী,অফিস সম্পাদক নাসিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।