মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সার্বিক উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুল মিলনায়তনে আমঝুপি সার্বিক উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবুল কালাম, অব শিক্ষক আতিয়ার রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সানাউল্লাহ বাবু, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান, দীপেন্দ্রনাথ সরকার, আতিক ইকবাল, মুনিয়া চৌধুরি, সাদিয়া শারমিন প্রমূখ