শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানূয়ারী:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপির হাট পাড়া জামে মসজিদের নতুন বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার মসজিদ কমিটির সভাপতি মোজাফ্ফর হোসনের সভাপতিত্বে মসজিদ ভবনের উদ্বোধন করেন আমঝুপি ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু।এসময় উপস্থিত ছিলেন আমঝুপি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মসজিদের ইমাম রফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। পরে উদ্বোধনী নতুন মসজিদে একসাথে গ্রামের ৪’শতাধীক মুসল্লী অোজকের জুম’আর নামায আদায় করেন।