মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে এক শিশুর ধারালো অস্ত্রাঘাতে অপর এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে,ঘটনার সময় আমদাহ গ্রামের আল-আমিনের মেয়ে ইয়াসমিন(৪) ও প্রতিবেশী খায়রুলের মেয়ে নাসিমার সাথে খেলা করার সময় উভায়ের মধ্যে ঝগড়া বেঁধে যায় এক পর্যায়ে নাসিমা ধারালো হাসুয়া দিয়ে ইয়াসমিনের হাতে কোপমারে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।