মেহেরপুর নিউজ, ২৯ এপ্রিল :
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম।
বক্তব্য রাখেন ইউপি সচিব শাহাদত হোসেন, ইউপি সদস্য কাবুল আলী, আরিফা খাতুন, মাসুদুল আলম, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক হাসান সিদ্দিকী মিলন, এনসিটি এর সদস্য সপ্তসি রানী কর্মকার প্রমুখ্।
বাজেট অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের ১ কোটি ৪৭ লক্ষ ৭৫ হাজার টাকার আমদহ ইউনিয়নের উন্নয়ন বাজেট ঘোষনা করা হয়।