মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে ৪ জামায়াত কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকৃতরা হলো:মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নবিছ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম, আলমপুর গ্রামের আজাহার আলীর ছেলে সেলিম হোসেন, আব্দুল আওয়ালের ছেলে রেজাঊল হক ও ইয়ার আলীর ছেলে জিয়ারুল ইসলাম
রোববার সন্ধ্যার দিকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিকসভা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় রোববার সন্ধ্যায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিকসভা আলমপুর গ্রামের সাবুর আলীর বাড়ির আঙ্গিণায় শুরু হয়। এ সময় মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে শ্যামপুর গ্রামের নবিছ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম, আলমপুর গ্রামের আজাহার আলীর ছেলে সেলিম হোসেন, আব্দুল আওয়ালের ছেলে রেজাঊল হক ও ইয়ার আলীর ছেলে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী মেহেরপুর সদর থানার এস আই ইকবল হোসেন জানিয়েছেন, জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতার করা হয় ৪ জনকে। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবির নেতাকর্মীদের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের দায়ের করা মামলায় এদেরকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।