মেহেরপুর নিউজ,২০ মে:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন এনসিটিএফ এর উদ্যেগে আমদহ ইউনিয়ন এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন এনসিটিএফ এর সভাপতি লালমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন। বক্তব্য রাখেন আবু তাহের, ইসমাইল হোসেন, মিনারুল ইসলাম, মিদুল ইসলাম, মেরিনা পারভিন,মান্নাফ মান্না প্রমুখ।