মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন,গ্রামের আজিমুদ্দিনের ছেলে আলতাফ ও রকিবুল এবং একই গ্রামের কাঁদা। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহতদের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,আজ শনিবার সকালে নামাজ পড়ে আসার পথে রকিবুলের সাইকেলের সাথে কাঁদার সাইকেলের ধাক্কা লাগে। এঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়।