মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ৪বছরের এক শিশু কন্য ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক একই গ্রামের আনোয়ার হোসেন (হমো) পালাতক রয়েছে। বর্তমানে ধর্ষিত শিশুটি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সামসুল আলম জানান, শিশুটির শারিরিক অবস্থা দেখে মনে হচ্ছে শিশুটি ধর্ষনের শিকার হয়েছে। তবে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করা বলা যাচ্ছে না ধর্ষিত হয়েছে কি না।
জানাগেছে, বুধবার বিকালে আশরাফপুর গ্রামের ৪বছরের এক শিশু কন্যকে একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে হমো নামের এক লম্পট ধর্ষণ করেছে। ধর্ষনের পরপরই সে আত্মগোপন করেছে।
ধর্ষিত শিশু কন্যার মা মেহেরপুর নিউজ কে জানান, বুধবার বিকালে আমার মেয়ে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে তখন আমি মেয়েকে জিজ্ঞাসা করলে বলে আনোয়ার হোসেন ওরফে হমো আমাকে দাতন কাটার নাম করে বাড়ির পাশে ব্রাক স্কুলের পিছনে ঝোপে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং টাকার লোভ দেখিয়ে বলে বিষয়টি কাউকে না জানাতে। মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান মেহেরপুর নিউজ কে জানান, এবিষয়ে ধর্ষিতার বাবা বাদী হয়ে আজ বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছে । যার নং ২২। ধর্ষক আনোয়ার হোসেন (হমো) কে আটকের জন্য পুলিশ মাঠে নেমেছে। আশা করছি অবিলম্বে আমরা ধর্ষক কে আটক করতে সক্ষম হবো।