মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী অলষ্টার ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৫২ বিঘা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে যাদবপুর একাদশ জয়লাভ করেছে।
আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৫২ বিঘা মাঠে অনুষ্ঠিত খেলায় যাদবপুর একাদশ ১৮ রানে ঝাউবাড়িয়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সুবিধপুর সূর্যসেনা ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। কামরান দলের পক্ষে ৪০ রান করে। জবাবে খেলতে নেমে ঝাউবাড়িয়া একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে। ফিরাতুল দলের পক্ষে ১৮ রান করে।