মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী অলষ্টার ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক ৫২ বিঘা মাঠে অনুষ্ঠিত ৫২ বিঘা ক্রিকেট টুর্নামেন্টে টেঙ্গারমাঠ একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার অনুষ্ঠিত কোয়াটার ফাইনাল খেলায় টেঙ্গারমাঠ একাদশ ৪ রানে স্বাগতিক ইছাখালী অলষ্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। রাজু দলের পক্ষে ২৬ রান করে। অলষ্টারে পক্ষে শরিফ ৪টি উিইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে অলষ্টার ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। শরিফ দলের পক্ষে ৫৭ রান সংগ্রহ করে।