মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে মিজান নামের এক বাংলাদেশী যুবককে পিটিয়েছে বিএসএফ । আহত মিজান মেহেরপুর শহরের থানা পাড়ার বাসিন্দা। আজ শনিবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকালের দিকে মিজানের নেতৃত্বে কয়েকজন যুবক ইছাখালী সীমান্তের কাঁটা তারের বেড়ার নিকট চলে যায়। ওই সময় ভারতীয় লাল বাজার বিএসএফ’র এক সদস্য মিজানকে আটক করে পিটিয়ে ফেলে রেখে চলে যায়। পরে মিজান আহত অবস্থায় ওই এলাকা থেকে পালিয়ে আসে।
ইছাখালী বিজিবি কোম্পানি কমান্ডার হাবিলদার নুর ইসলাম মেহেরপুর নিউজকে জানান,আমরা শুনেছি বিকালে দুই যুবক মোটরসাইকেল যোগে তার কাঁটার কাছে চলে গেলে বিএসএফ একজনকে আটক করে মারধর করে। খবর পেয়ে আমরা সেখানে যাওয়ার আগেই ওই যুবক পালিয়ে যায়।