মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের মাঠ থেকে ১’শ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।আজ বুধবার ভোরের দিকে ওই অভিযান চালানো হয়।এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
জানা গেছে,মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী সীমান্ত ক্যাম্পের কমান্ডার সুবেদার এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ইছাখালী মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১’শ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।