মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামে অতিরিক্ত লাভের আশায় সচ তৈরীতে ব্যবহার করা টেক্সটাইল রং উদ্ধার করে ধ্বংস । গোপন সংবাদে ভিক্তিতে সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে টেক্সটাইল রং ও সচ উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামের আঃ সাত্তারের ছেলে বাবুর মিষ্টির দোকান থেকে ঐসকল রং উদ্ধার করা হয়, পরে রংগুলো ফেলে দেওয়া হয়।