মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার উজুলপুর বোর্ড মোড়ে আলমসাধু-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনোহরপুর গ্রামের লিটন ও তেরঘরিয়া গ্রামের ইফাদ নামের দু’ভাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরোও ১৩ জন ভাটা শ্রমিক। আহতদের মধ্যে মনোহরপুর গ্রামের ইটভাটা শ্রমিক আব্দুস সালাম ও আবুবকরের অবস্থা আশংকাজনক। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন,আহতদের
অবস্থা আশংকাজনক। দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,ট্রাকটির মালিক নিজেই চালাচ্ছিল। ঘাতক ট্রাক এবং এর মালিক মহাসিন আলীকে আটক করা হয়েছে। অদক্ষ চালক ও গাড়ির গতি বেশি থাকার কারনে এ দূর্ঘটনা।
পুলিশ জানায়,আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে একদল ইটভাটা শ্রমিক মনোহরপুর গ্রাম থেকে আলগামন যোগে সদর উপজেলার আমদহ গ্রামের রুহুল আমিনের ইঁভাটায় রওয়ানা হয়।আলগামনটি উজুলপুর বোর্ডের মোড়ে পৌছালে অপরদিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাকের(ঢাকা মেট্রো-ট-১৬-৪৬৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন মারা যায় এবং আহত হয় ১৩ জন শ্রমিক।