মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর ভোরের আলো যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে উজলপুর কবরস্থানের সামনের সড়কের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। ভোরের আলো যুব সংগঠনের উপদেষ্টা শামীম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি মশিউর আজম সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল আহমেদ, সদস্য আনোয়ার হোসেন, মামুন, রিপন, আক্তারু জামান, সাখাওয়াত হোসেন, আব্দুর রহমান, মৃদুল, সাজেদুল ইসলাম, অন্তর, কবীর হোসেন, তানভীর, আশিক, লিমন প্রমূখ উপস্থিত ছিলেন। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে উজলপুর কবরস্থানের সড়কসহ ঈদগা মাঠ এবং মনোহরপুর কবরস্থানে বৃক্ষরোপণ করা হবে।