মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুর সদর উপজেলার উজুলপুর শোলমারী সড়কে আলমসাধু চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা গেছে কনিকা(২) নামের এক শিশু । উত্তেজিত জনতা ঘাতক আলমসাধু এবং চালক কে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়,আজ ১৩ জুন সকালে মেহেরপুর সদর উপজেলার কালামের শিশু কন্যা কনিকা(২) বাড়ির সামনের সড়ক দিযে মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। এ সময দ্রুতগামী একটি আলমসাধু ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে কনিকা মারা যায।