মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার উজুলপুর ও আমঝুপি ক্লষ্টোরের আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরনণকরা হয়েছে।
বৃহস্পতিবার শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুতুবুপর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। বক্তব্য রাখেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মাসুদুল ইসলাম, এসএমসি’র সভাপতি মনিরুল ইসলাম, উজুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হুদা, শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম ওয়াদুদ প্রমুখ।এর আগে উজুলপুর ক্লাষ্টারের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়।
এদিকে, মেহেরপুর সদর উপজেলা হিজুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমঝুপি ক্লষ্টোরের আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। হিজুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজল।