মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন উত্তর শালিকা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যায়ে উত্তর শালিকা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।