মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের এনডিসি হুমায়ন কবির অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন, সহকারী কমিশনার আমিনুল ইসলাম,যুবায়ের হোসেন প্রমুখ। পরে বিদায়ী এনডিসি হুমায়ন কবিরকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রধান করা হয়।