মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের ওয়াপদার মোড়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন ঝুরি ভাজা জব্দ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয।
সদর উপজেলা স্যানিটারী অফিসার তারিকুল ইসলাম নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পৌর এস,আই মোঃ মনিরুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।