মেহেরপুর নিউজ:
মেহেরপুরের কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি কতৃক ফেন্সিডিল উদ্ধার। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোরের দিকে কাজীপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
কাজীপুর ক্যাম্পের হাবিলদার ইদ্রির আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা ফেন্সিডিল গুলো ফেলে পালিয়ে যায়।