মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম(৪) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালাচাঁদপুর গ্রামের মোমেন আলীর ছেলে সিয়াম নিজ বাড়ির ছাদে খেলা করার সময় নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।