মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত আজমত আলীর ছেলে নজীর আলী (৬৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬ টার সময় কুলবাড়িয়া গ্রামের নজীর আলী ও আব্দুল করিম উজুলপুর থেকে ফুটবল খেলা দেখা শেষ করে নিজ বাড়ীতে ফিরছিলেন। এ সময় কুলবাড়িয়া স্কুলের কাছে পৌছালে মেহেরপুর অভিমুখে আসা দ্র“তগামী একটি মোটর সাইকেল বৃদ্ধ নজীর আলীকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎধীন অবস্থায় সে রাত ৮ টার দিকে মারা যায়।