মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন,গোলাম রসুল (৩২), মাসুদ রানা (২৫), বানি আমীন (২৭), হাফিজুল ইসলাম (৫৫),দুলাল হোসেন (২৫),আবু হামিদ (৬০), আব্দুল লতিফ (৬৫),আজমাইন হোসেন (২৮)। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন, চিকিৎসাধীন হাফিজুল ইসলাম ও মাসুদ রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়,শরীকানা জমি নিয়ে মৃত বোন হাসিনার স্বামী আব্দুল বাকী ও তার ছেলে মেয়েদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা বৃহস্পতিবার সকালে জমি দখল করতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।