মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কুলবাড়িয়া গ্রামের আইনউদ্দীন বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, ফিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ,মসলেম আলীর ছেলে মফিজুল, ইয়াদুল ইসলাম, জালাল উদ্দীন, আজিলের ছেলে বক্কার আলী, এজেল উদ্দিন ও কামাল হোসেন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় কুলবাড়ীয়া গ্রামের মৃত আইনউদ্দীন বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম গ্রামের দেয়াড় মাঠে নিজ জমিতে মসুর তুলছিল। এসময় গ্রামের আজিল হকের ছেলে বক্কার আলী এই জমির মালিকানা দাবী করে তার লোকজন নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্রে নিয়ে আতর্কিত হামলা চালায়। এসময় শহিদুলের লোকজন প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আইনউদ্দীন বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, ফিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম , মসলেম আলীর ছেলে মফিজুল, ইয়াদুল ইসলাম, জালাল উদ্দীন, আজিলের ছেলে বক্কার আলী, এজেল, কামাল সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়।
জমির দখলদার মালিক শহিদুল ইসলাম জানান, এই জমি নিয়ে গ্রামের আজিল হক ও তার ছেলেরা মালিকানা দাবী করে অবৈধভাবে দখলে চেষ্টা করে আসছে। এনিয়ে মেহেরপুর জজ আদালতে কাঃ বিঃ ১৪৪ ধারায় মামলা করেন। যার পিটিশন নং-৫৬৩/১১। যাহাতে বিজ্ঞ আদালত নিশেধাজ্ঞা আদেশ দেন। গত সোমবার পুলিশ গ্রামে গিয়ে প্রতিপক্ষ আজিল হকের লোকজনকে এই জমিতে যেতে নিশেধ করলেও আদালতের আদেশ অমান্য করে তাদের উপর হামলা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরপুর সদর থানায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।