মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া, মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৩ জামায়াত কর্মিকে আটক করেছে পুলিশ।আটকৃতরা হলো কুলবাড়িয়ার ফজের আলীর ছেলে ইবাদত হোসেন,হিজলবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে বিশারত আলী এবং দারিয়াপুরের রিয়াজতুল্লাহ ছেলে মতিয়ার রহমান।
জানা গেছে.বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ কুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ফজের আলীর ছেলে ইবাদত হোসেনকে,মুজিনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর গ্রামে অভিযান চালিযে রিয়াজতুল্লাহ’র ছেলে মতিয়ার রহমানকে এবং গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে হিজলবাড়িয়া গ্রামের আব্দুর মালেকের ছেলে বিশারত আলীকে আটক করে।
পুলিশ জানায়,আটকৃতদের বিরুদ্ধে অবরোধের সময় সরকারী কাজে বাধাদান সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আজ শুক্রবার তাদের আদালতের মাদ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।