মেহেরনপুর নিউজ:
মেহেরপুরের কৃতিসন্তান মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্যের ছোটভাই প্রলয় ভট্টাচার্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর উপ-মহাব্যবস্থাপক (আইন) থেকে পদোন্নতি লাভ করে মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার প্রয়াত এ্যাড, প্রভাস ভট্টাচার্যের কনিষ্ঠপুত্র প্রলয় ভট্টাচার্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর জিএম হওয়াই তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।