মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
মেহেরপুর শহরের ক্যাশব পাড়ায় বাড়ির ছাদের উপরে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে আবির (৮) নামের এক শিশু আহত হয়েছে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত আবিরের বুকে আঘাত লেগেছে। তার অবস্থা এখন আশংকা মুক্ত ।
পারিবারিক সুত্রে জানা গেছে,রোববার বিকালে ক্যাশবপাড়ার আব্দুল রাকিবের ছেলে আবির তার নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গেলে অসবধান বসত সে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরিবারের লোক জন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিকরে ।