মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে প্রকাশে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোরের দল লক্ষাধিক টাকা মূল্যের ডলার নিয়ে পালিয়ে গেছে।শুক্রবার দিনের কোন এক সময় খোকসা গ্রামের আলিফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম রনির বাসভবনে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে ঘটনার দিন সকালের দিকে বাড়ির লোকজন তাদের ঘরের তালা লাগিয়ে বাইরে বেড়াতে যান। সন্ধ্যার পূর্বে তারা বাড়ি ফিরে আসেন।বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সঙ্গবদ্ধ চোরের দল বাইরে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সমস্ত জিনিস তছনছ করে। এ সময়ে ঘরে থাকা লক্ষাধিক টাকা মূল্যের ডলার নিয়ে চোর কেটে পড়ে।
বাড়ির লোকজন সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরে এসে কলাপসিবল গেটের তালা ভাঙা দেখে সন্দেহ হয়। পরে ভিতরে প্রবেশ করে দেখেন আলমারি থেকে শুরু করে সকল আসবাবপত্র সরিয়ে সিটে পড়ে আছে। রনি জানান, সে দেশের বাইরে যাওয়ার জন্য ডলার সংগ্রহ করে তার বাড়িতে রেখেছিল।