মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার খোকসা তরুন ক্লাবের উদ্যোগে খোকসা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সাহারবাটি একাদশ জয়লাভ করেছে।
আজ বৃহস্পতিবার বিকালে খোকসা মাঠে অনুষ্ঠিত খেলায় সাহারবাটি একাদশ ৮ উইকেটে ইসলামনগর একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইসলামনগর একাদশ ১৪ ওভারে ৭৪ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে সাহারবাটি একাদশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে প্যেছে যায়।