মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার খোকসা তরুন ক্লাবের উদ্যোগে খোকসা মাঠে অনুষ্ঠিত টি২০ ক্রিকেট টুর্ণামেন্টে সিংহাটি একাদশ জয়লাভ করেছে।
আজ রোববার অনুষ্ঠিত খেলায় সিংহাটি একাদশ ৪১ রানে কোলা ইলেভেন ষ্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিংহাটি একাদশ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। কেরামত দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করে। জবাবে খেলতে নেমে কোলা ইলেভেন ষ্টার ১৩ ওভারে ৭১ রান করে সবাই আউট হয়ে যায়। শফি দলের পক্ষে ২৪ রান করে। সিংহাটির রিক্তা ও রনি ৩টি করে উইকেট লাভ করে।