মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর:
মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার সহযোগীতায় মেহেরপুর গরুর হাটে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে এ্যাসেম্বল সেন্টার’র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু নির্মান কাজের উদ্বোধন করেন। এ সময় সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন, উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ,মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।