গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব জলিবিল পাড়া আনছার আলী (৫৮) গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়ভাবে জানাগেছে।
মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে আনছার আলী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার ছেলে ওসমান গনি ও স্ত্রী আনজিরা খাতুন দাবী করেন।
তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা খতিয়ে দেখার জন্য গাংনী থানা পুলিশের এস আই রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন।
এ সময় ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান ও ইউপি মেম্বর ফিরোজ আহম্মেদসহ পরিবার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, আনছার আলী মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরী করে এবং তার পিত্তথলেতে কয়েকবার অপারেশন করা হয়েছে। সে প্রায় অসুস্থ্য থাকতো। তবে সে কেন গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না।
মৃতের স্ত্রী আনজিরা খাতুন জানান, আমার স্বামী শারীরিক অসুস্থ্যতার জন্য প্রায় বলতো আল্লাহ তুমি আমাকে তুলে নেও। তবে পুলিশের তদন্ত শেষ হলে বোঝা যাবে প্রকৃতপক্ষে এটা হত্যা না আত্মহত্যা। আনছার আলীর মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ওসমান গনি ও তিন মেয়ে ববিতা, রেখা ও মেনু খাতুনকে রেখে গেছেন।