তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বারের প্রতিপাদ্য বিষয় “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, জাতীয় পার্টির (জাপা) জেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হক পচু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।