মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে বজ্রপাতে মহাসিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মহাসিন আলী হাড়াভাঙ্গা পশ্চিমপাড়ার নাজির হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিজ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মহাসিন আলীর (৩৩) মৃত্যু হয়।
নিহত মহাসিন আলীর পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম জনান, মহাসিন আলী প্রতিদিনের ন্যায় নিজ ক্ষেতে কাজ করছিলো। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।