মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার মহেষপুর গ্রামে এক গৃহবধুকে ইভটিজিং এবং মোবাইলের মাধ্যমে পর্ণ ছবি দেখিয়ে গৃহবধুকে জোর করে মাঠের মধ্যে নামানোর চেষ্টা করার অপরাধে জাহাঙ্গীর হোসেন নামের এক ভ্যান চালককে ৩ মাসের জেল সহ ৪ শ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট।
দন্ডিত ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন (২২) পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে। বর্তমানে গাংনী উপজেলার ওলিনগর গ্রামের রেজাউল হকের ঘরজামাই।
আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম গাংনীর মহেষপুর গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিঃ আব্দুস সালাম জানান,দন্ডিত ভ্যান চালক জাহাঙ্গীর হোসেন রোববার দুপুরে উপজেলার চোখতোলা মাঠের মধ্যে ওই গৃহবধুকে একা পেয়ে মোবাইলের মাধ্যমে পর্ণ ছবি দেখিয়ে জোর করে মাঠের মধ্যে নামানোর চেষ্টা করে। এসময় গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে লম্পটকে হাতে নাতে ধরে পুলিশকে খবর দেয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ঘটনাস্থলে পৌছায়। পরে দন্ডিত ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন।