গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে লাকী খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
লাকী খাতুন গাংনী উপজেলার আমতৈল গ্রামের লুকমান হোসেনের মেয়ে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছরের এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লাকী খাতুন পড়া লেখা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের লোকজনের সাথে বাক বিতন্ডা করে নিজ ঘরে শুয়ে ছিলেন।
সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন ঘরে ঢুকে লাকী খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খরব দিলে গাংনী থানা পুলিশ লাশ উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, আত্মহত্যার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।