নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ বাকি আলী নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে এ অভিযান চালানো হয়। বাকি আলী চরগোয়াল গ্রামের ইলাহী সরদারের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়েরের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে পরিদর্শক শাহাজালাল খান, উপ পরিদর্শক খসরু আল মামুন, একরামুল ঘশ, সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এঘটনা গাংনী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়।