তোফায়েল হোসেন (গাংনী প্রতিনিধি)ঃ মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি উদযাপিত হয়।
দিবসটি পালন উপলক্ষে প্রথমে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল আলম।