মেহেরপুর নিউজ,২০ সেপ্টেম্বর:
বণিক বার্তার সহকারী মার্কেটিং ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম কাউসারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার বিকালে গাংনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে জাহাঙ্গীরের স্ত্রী,সন্তানসহ মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুবলীগ নেতা আশরাফুল ইসলামসহ এলাকার শতশত মানুষ এ অংশ নেন।
শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেতের একটি মেস থেকে স্যুটকেসের মধ্যে তার জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর গাংনী মালশাদহ গ্রামের ছেলে।