মেহেরপুর নিউজ,০৩ জানুয়ারী:
মেহেরপুরের গাংনীর একটি ভিটাপাড়ায় ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের বাড়ির সিমানা প্রাচীরের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি তাজা বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুুলিশ। উদ্ধার কৃত বোমাটি লাল কসস্টেপ দিয়ে মোড়ানো ছিল। বোমা উদ্ধারের ঘটনায় ভিটাপাড়া এলাকায় আতংক বিরাজ করছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, রবিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান লাল কসস্টেপ দিয়ে মড়ানো বোমা টি উদ্ধার করে। বোমাটি শক্তিশালী বলে ধারনা করা হচ্ছে। তবে আতংক সৃষ্টি করার জন্য কেউ বোমা টি রেখে যেতে পারে। বোমা চক্রের সাথে জড়িতদের সন্ধানে কাজ করছে পুলিশ। উদ্ধারকৃত বোমাটিকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে থানা চত্বরে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে বলে তিনি জানান।
ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রতিবেশিরা বোমা টি দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে বোমা টি উদ্ধার করে তারা।