তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রাম থেকে তিন জুয়াড়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার বিকেলে অলিনগর গ্রামের আব্দুস সালামের কলাবাগান থেকে তাদেরকে আটক করা হয়।
এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চারজন পালিয়ে যায়। আটককৃতরা হলো: অলিনগর গ্রামের সুলতান আলীর ছেলে আব্দুস সালাম (৪০), তেরাইল বাগান পাড়ার গরীবুল্লাহ ছেলে লালচান এবং একই গ্রামের মৃত মজিবর মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, অলীনগর গ্রামে সালামের কলা বাগানের ভেতর কিছু লোক জুয়া খেলা খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই স্বপন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থলে তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকি ৪ জন পালিয়ে যায়।
আগামীকাল আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। পলাতক ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।