তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামে দি ডেইলি ক্রাইমস টাইমস এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর – ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এর পুত্র সামিউজ্জামান সামি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
দি ডেইলি ক্রাইমস টাইমস এর জুনিয়র পরিচালক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় এ সময় এমপি সাহেবের অ্যাম্বাসেডর সবুজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।