তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরে গাংনীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গাংনী বাজারের প্রধান সড়ক ঘুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।
ফায়ার সার্ভিস বামুন্দি ইউনিটের সদস্যরা সেখানে মহড়া প্রদর্শন করে। মহড়া শেষে সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগ ঝুকি-হ্রাস পূর্বপ্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” সাংবাদিক আমিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম জাতীয় পার্টি (জাপা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা (জাপা)’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, গাংনী বামন্দী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইছাহাক আলী, সহকারী কর্মকর্তা মহিউদ্দীন, গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।