মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে পাট শোকানো কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে, সুলতান হক (৪৬), সেলিম (১৭),শিমুল (২২), নাজির হোসেন (২৮), নিজামুদ্দীন (২৫)উজ্জল হোসেন (১৭), ডাবলু হোসেন (৩০), সাবেদ আলী (৬৫), রাশিদুল ইসলাম (৩০), আমজাদ হোসেন (২৭) মিলন (১৭) ও লিটন হোসেন (২৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায় গাংনী উপজেলা উপজেলা হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় দুটি মামলা হয়েছে। গাংনী থানার ওসি বিমল জানান,পাট শোকানোকে কেন্দ্র দু’দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত রাশিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাহারবাটি গ্রামে সরকারী পাকা রাস্তার উপর পাট শোকাতে গেলে একই গ্রামের মুন্তাজ আলী’র সাথে বাকবিতন্ডা হয়। এ বাকবিকতন্ডার জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়।