তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পালান বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধ’র মৃতদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়ালগ্রাম মাঠপাড়ার গোরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা গোরস্থানের পাশে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত পালান বিশ্বাস উপজেলার চর গোয়াল গ্রাম মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে।
তবে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে। স্থানীয়রা জানান, সকালে গোরস্থান মাঠে একটা বৃদ্ধ’র লাশ ঝুলছে এমন সংবাদ পেয়ে লোকজন ছুটে গিয়ে সেখানে দেখা গেছে বসা অবস্থায় একটি গাছের সাথে এক বৃদ্ধ’র গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি স্থানীয়রা বুঝতে পারছে না। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।