তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
পুকুরে বিষ ঢেলে রানা নামের এক মাছ চাষীর লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী রানা জানান, কে বা কাহারা হিংসামূলক ভাবে তার ১৩ বিঘা জলকর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে দিয়েছে। তিনি জানান তার কোন শত্রু নায়। প্রায় ৪ বছর আগে এভাবেই পুকুরটিতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ মেরে দিয়েছিল। আজকেও তার পুনরাবৃত্তি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী রানা জানায় বিষ প্রয়োগে তার পুকুর থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। রানা আরো জানায় মাছ মরার সংবাদ শুনে মেগা ফিড কোম্পানির কর্মকর্তা আরিফুল ইসলাম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) রবিউল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। তবে সরকারি কোনো সুযোগ-সুবিধা থাকলে সহযোগিতার ব্যবস্থা করা হবে।