তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে পৌরসভা ভাতা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা ভাতাভোগী কমিটির সভাপতি দিলারা রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও গাংনী পৌর মেয়রের সহধর্মিনী শাহানা ইসলাম শান্তনা, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নবীরউদ্দিন, মিজানুর রহমান, বদরুল আলম বুদু, আছেল উদ্দিন, সাইদুল ইসলাম, এনামুল হক, আসাদুজ্জামান, বাবুল আক্তার ও মহিলা কাউন্সিলর মলিদা খাতুন, ফিরোজা পারভীন এবং পারভীন খাতুন। সভায় বয়স্ক ভাতা- ৬৯ জন, বিধবাভাতা- ৬৮ এবং প্রতিবন্ধীভাতা-১৩৮ জনকে নির্বাচত করার জন্য বিভিন্ন সুপারিশ মোতাবেক পরিকল্পনা গ্রহণ করা হয়।