মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বউ এর উপর অভিমান করে রঞ্জিত নামের এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
মঙ্গলবার সকালের দিকে গাংনী উপজেলার ধানখোলা গ্রামে এ ঘটনা ঘটে। রঞ্জিত ধানখোলা গ্রামের উত্তরপাড়ার মোখলেস হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, অনেকের কাছে থেকে রঞ্জিত টাকা ধার নিয়েছে। টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদারা বাড়িতে এসে টাকার জন্য চাপ দিলে এ নিয়ে বউ এর সাথে কথা কাটাকাটি হয়।
পরে বউ এর উপর অভিমান করে রঞ্জিত ধানখোলা গ্রামের একটি মাঠে বিষপান করে। বিষপানের পরে সে ছটফট করলে মাঠে কাজ করা লোকজন তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার বিষ উত্তোলন করা হয়।